📘 আপডেটের জন্য ফেইসবুক পেইজ:www.facebook.com/BrilliantConnectApp ফলো করুন
📋
শর্তাবলী
শুধুমাত্র Brilliant Connect-এর রেজিস্টার্ড ব্যবহারকারীরা পুরস্কার/বোনাস পাওয়ার জন্য বিবেচিত হবেন।
নিজের NID দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন এবং ব্রিলিয়ান্ট আইডি থাকা বাধ্যতামূলক।
পোস্টটি নিজের ফেইসবুক অ্যাকাউন্টে শেয়ার করতে হবে।
প্রেডিকশন এবং ব্রিলিয়ান্ট আইডি একই কমেন্টে লিখতে হবে। আলাদা কমেন্ট গ্রহণযোগ্য নয়।
ভুল ব্রিলিয়ান্ট আইডি, ব্রিলিয়ান্ট নম্বর বা ফোন নম্বর প্রদান করলে সেই কমেন্ট বাতিল বলে গণ্য হবে।
ভুল ব্রিলিয়ান্ট আইডি প্রদান করলে পরবর্তীতে সঠিক আইডি দিয়ে অনুরোধ গ্রহণযোগ্য হবে না। কমেন্ট করার আগে ব্রিলিয়ান্ট আইডি ভালোভাবে যাচাই করুন।
একজন ব্যবহারকারী ৫০ মিনিট বোনাস কন্টেস্টে সর্বোচ্চ ৫ (পাঁচ) বার বোনাস পাওয়ার জন্য বিবেচিত হবেন।
একটি ম্যাচে একাধিক কমেন্ট/প্রেডিকশন গ্রহণযোগ্য নয়।
বোনাস অ্যাকাউন্টে যোগ হতে ন্যূনতম ৩ কার্যদিবস সময় লাগতে পারে।
ব্রিলিয়ান্ট কর্তৃপক্ষ যেকোনো সময় কন্টেস্টের নিয়মাবলী ও শর্তাবলী পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জনের অধিকার সংরক্ষণ করে।
🔍
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
ব্রিলিয়ান্ট কানেক্ট ফিফা কন্টেস্ট হলো একটি বিশেষ প্রেডিকশন ক্যাম্পেইন, যেখানে নির্দিষ্ট কিছু ম্যাচকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রশ্ন বা চ্যালেঞ্জ দেওয়া হবে। যেমনঃ
কোন দল জিতবে?
কোন দল কত গোল করবে?
ম্যাচের সম্ভাব্য স্কোরলাইন কত হবে?
অথবা ম্যাচভিত্তিক অন্য যেকোনো প্রেডিকশন
এছাড়াও, ব্রিলিয়ান্ট কানেক্ট কর্তৃপক্ষ ম্যাচভেদে বা বিশেষ উপলক্ষে যেকোনো ধরনের নতুন প্রশ্ন, চ্যালেঞ্জ বা প্রেডিকশন ক্যাটাগরি নির্ধারণ করতে পারবে। প্রতিটি কন্টেস্টের সুনির্দিষ্ট নিয়ম সংশ্লিষ্ট পোস্টেই উল্লেখ থাকবে। সঠিক প্রেডিকশন করতে পারলে আপনি বোনাস ক্রেডিট বা ঘোষিত পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন।
আমাদের ফেইসবুক পেইজে প্রকাশিত কন্টেস্ট পোস্টে আপনার প্রেডিকশন এবং ব্রিলিয়ান্ট আইডি একই কমেন্টে লিখে অংশগ্রহণ করতে হবে।
উদাহরণ:
প্রশ্ন: "আজকের ম্যাচে আর্জেন্টিনা কত গোল করবে?"
৩
ব্রিলিয়ান্ট আইডি: ১২৩৪৫৬৭
না। প্রেডিকশন এবং ব্রিলিয়ান্ট আইডি অবশ্যই একই কমেন্টে লিখতে হবে।
✅ সঠিক:
৩ | ব্রিলিয়ান্ট আইডি: ১২৩৪৫৬৭
❌ গ্রহণযোগ্য নয়:
প্রথম কমেন্ট: ৩
দ্বিতীয় কমেন্ট: ১২৩৪৫৬৭
অ্যাপে প্রবেশ করে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
সেটিংস → NID → ব্রিলিয়ান্ট আইডি
হ্যাঁ। শুধুমাত্র যেসব ব্যবহারকারী নিজেদের NID তথ্য দিয়ে ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং একটি বৈধ ব্রিলিয়ান্ট আইডি রয়েছে, তারাই এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন।
যদি ভুল ব্রিলিয়ান্ট আইডি, ভুল ব্রিলিয়ান্ট নম্বর অথবা ভুল ফোন নম্বর প্রদান করা হয়, তাহলে সেই কমেন্ট বাতিল বলে গণ্য হবে এবং কোনো বোনাস প্রদান করা হবে না।
হ্যাঁ। আপনি যদি কন্টেস্টের নিয়ম মেনে সঠিক প্রেডিকশন করেন, তাহলে আপনি অবশ্যই বোনাস পাবেন।
একজন ব্যবহারকারী ৫০ মিনিট বোনাস সর্বোচ্চ ৫ (পাঁচ) বার পেতে পারবেন।
অবশ্যই পারবেন। ৫০ মিনিট বোনাস পাওয়ার সীমা শেষ হয়ে গেলেও আপনি ভবিষ্যতের বিশেষ পুরস্কারভিত্তিক কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন।
আমাদের ক্যাম্পেইনে আইফোন, মোটরসাইকেল এবং স্মার্ট টিভির মতো গ্র্যান্ড পুরস্কার রাখা হয়েছে। এই পুরস্কারগুলোর বিস্তারিত নিয়মাবলী এবং বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া যথাসময়ে ঘোষণা করা হবে। সর্বশেষ তথ্য জানতে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে নিয়মিত চোখ রাখুন।
না। ৫০ মিনিট বোনাস পাওয়ার জন্য সর্বোচ্চ ৫ বার সীমাবদ্ধতা থাকলেও, বিশেষ পুরস্কারভিত্তিক ক্যাম্পেইনের জন্য আলাদা নিয়মাবলী থাকবে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
সাধারণ নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরু হওয়ার ১ ঘণ্টা আগে কমেন্ট সেকশন বন্ধ করে দেওয়া হবে।
ম্যাচ রাত ৯টায় → কমেন্ট বন্ধ রাত ৮টায়
ম্যাচ সন্ধ্যা ৭টায় → কমেন্ট বন্ধ সন্ধ্যা ৬টায়
বিশেষ ক্ষেত্রে (রাত ৩টা, ভোর ৪টা, ভোর ৬টা বা সকাল ৭–৮টার ম্যাচ) → কমেন্ট বন্ধ সেদিন রাত ১২টায়।
সঠিক প্রেডিকশন যাচাইয়ের পর বোনাস আপনার অ্যাকাউন্টে যোগ হতে ন্যূনতম ৩ (তিন) কার্যদিবস সময় লাগতে পারে। অনুগ্রহ করে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
নতুন ম্যাচ, নতুন চ্যালেঞ্জ, বিশেষ পুরস্কার এবং সব ধরনের আপডেট জানতে নিয়মিত আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ অনুসরণ করুন।
হ্যাঁ। ব্রিলিয়ান্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় কন্টেস্টের নিয়মাবলী, শর্তাবলী, পুরস্কার কাঠামো অথবা বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জনের অধিকার সংরক্ষণ করে।
না।
একজন অংশগ্রহণকারী শুধুমাত্র একটি কমেন্টের মাধ্যমে একটি প্রেডিকশন জমা দিতে পারবেন। একাধিক কমেন্ট বা একাধিক প্রেডিকশন গ্রহণযোগ্য নয়।
উদাহরণঃ
যদি আপনি প্রথমে কমেন্ট করেন:
আর্জেন্টিনা জিতবে
ব্রিলিয়ান্ট আইডি: ১২৩৪৫৬৭
এরপর আবার কমেন্ট করেন:
আর্জেন্টিনা ২-০ ব্যবধানে জিতবে
ব্রিলিয়ান্ট আইডি: ১২৩৪৫৬৭
তাহলে শুধুমাত্র আপনার সর্বপ্রথম করা গ্রহণযোগ্য কমেন্টটি বিবেচনা করা হবে। পরবর্তী সব কমেন্ট বা প্রেডিকশন বাতিল বলে গণ্য হবে।
তাই কমেন্ট করার আগে আপনার প্রেডিকশন এবং ব্রিলিয়ান্ট আইডি ভালোভাবে যাচাই করে একবারেই সঠিকভাবে জমা দিন।
না। কমেন্টে ভুল ব্রিলিয়ান্ট আইডি প্রদান করলে পরবর্তীতে সঠিক ব্রিলিয়ান্ট আইডি দিয়ে অনুরোধ বা দাবি করলেও তা গ্রহণযোগ্য হবে না।
উদাহরণঃ
আপনি যদি কমেন্ট করেন:
আর্জেন্টিনা জিতবে - ১২৩৪৫৬৭
কিন্তু পরে জানান যে আপনার সঠিক ব্রিলিয়ান্ট আইডি ৭৬৫৪৩২১, তাহলে সেই সংশোধনের অনুরোধ গ্রহণ করা হবে না এবং আপনার কমেন্টে বাতিল বলে গণ্য হতে পারে।
তাই অনুগ্রহ করে প্রেডিকশন এবং ব্রিলিয়ান্ট আইডি কমেন্ট করার আগে ভালোভাবে যাচাই করে সঠিক তথ্য প্রদান করুন।
অর্জিত বোনাস আপনার ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট যতদিন সচল (Active) থাকবে, ততদিন ব্যবহারযোগ্য থাকবে। অর্থাৎ, আপনার অ্যাকাউন্ট সচল থাকলে বোনাসের কোনো আলাদা মেয়াদ শেষ হবে না এবং আপনি পরবর্তীতেও তা ব্যবহার করতে পারবেন।